কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এটি একটি গ্রীষ্মকালীন ফল। এর বিরাটাকার আকৃতি, রসালো কোষ ও চমৎকার স্বাদ-গন্ধের জন্য ফলটি খুবই জনপ্রিয়। কাঁঠালে বিদ্যমান নানা ভিটামিন ও মিনারেলস বা খনিজ পদার্থ স্বাস্থ্যের নানারকম উপকার সাধন করে। অনেকে পাকা কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না। তাছাড়া বর্তমান প্রজন্ম পাকা কাঁঠাল পছন্দ করে না। কাঁচা কাঠাল সবজি হিসেবে খাওয়া যায়। কাঁচা কাঁঠাল এঁচোড় নামেও পরিচিত। এই এঁচোড় দিয়ে তৈরি করা যায় উপাদেয় অনেক খাবার যেমন, আচার, চাটনি, মোরব্বা, চিপস ইত্যাদি তৈরি করা যায়। কিন্তু কাঁচা কাঁঠালে আঠা বেশী থাকায় এটি ছিলানো একটি কষ্টসাধ্য কাজ। কাঁচা কাঁঠাল সহজে ও দ্রুত ছিলানোর জন্য বারি কাঁচা কাঁঠাল ছিলানো যন্ত্র উদ্ভাবন করা হয়েছে।
যন্ত্রটির বৈশিষ্ট্যঃ
যন্ত্রটি দিয়ে ৩-১০ মিমি কাঁচা কাঠালের ছাল ছিলানো যায়
যন্ত্রটি চালানোর জন্য একজন লোকই যথেষ্ট
কাঁচা কাঠাল ছাড়াও মিষ্টি কুমড়া, কাঁচা পেঁপে, চালকুমড়া ও অন্যান্য সবজি ছিলানোর কাজেও ব্যবহার করা যায়
মাত্র ০.৫ অশ্বশক্তির বৈদ্যুতিক মটর দিয়ে যন্ত্রটি চালানো যায়
৯০% শ্রমিক ও ৮০% খরচ সাশ্রয় করে ।
যন্ত্র তৈরির উপকরণঃ এসএস অ্যাঙ্গেলবার, এসএস রড, এসএস শীট, এসএস ফ্লাটবার, এমএসরোলার, বৈদ্যুতিক মোটর, বিয়ারিং, বৈদ্যুতিক তার, সুইচ, ইত্যাদি দিয়ে যন্ত্রটি তৈরি।
ছবিঃ বারি কাঁঠাল ছিলানো যন্ত্র
যন্ত্রের বিবরণঃ
|
· যন্ত্রের ধরণ |
: |
বৈদ্যুতিক মোটর চালিত যন্ত্র |
|
· দৈর্ঘ্য |
: |
১৬০০ মিমি |
|
· প্রস্থ |
: |
৫৬০ মিমি |
|
· উচ্চতা |
: |
৫১০ মিমি |
|
· ওজন |
: |
৫০ কেজি (মাইল্ড স্টীলের); ৭০কেজি (স্টেইনলেস স্টীলের) |
|
· কাঠালের রোটারির গতি |
: |
৬০ আরপিএম |
কার্যপ্রণালীঃ
যন্ত্রটি ব্যবহারের জন্য একটি পরিষ্কার ও সমতল স্থান নির্বাচন করতে হবে। তারের সাহয্যে যন্ত্রটিতে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে। মোটর চালু করলে যন্ত্রটি চালু হবে । যন্ত্রটিতে কাঁচা কাঁঠাল বা অন্য সবজি উপরের হাতলের সাহায্যে চাপ দিয়ে স্থাপন করতে হবে। যন্ত্রে স্থাপিত কাঠালের ঘূর্নন ও ব্লেডের উলম্ব পরিভ্রমন দ্বারা কাঠালের খোসা ছাড়ানোর কাজ হয়ে থাকে। এক বারে কাংখিত পরিমান ছিলানো না হলে দ্বিতীয়বার চালাতে হবে। ছিলানো খোসা যন্ত্রের পার্শ্বে পড়বে। ছিলানো হয়ে গেলে আবারো হাতলের সাহায্যে চাপকদ্বয় থেকে কাঁঠালকে আলাদা করে নিতে হবে। যন্ত্রটি প্রতিবার ব্যবহারের আগে ও পরে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে।
কার্যকারিতা
১,০০,০০০.০০ টাকা (স্টেইনলেস স্টীলের)