Field trial of BARI-Sabuj Drone at BSPC

  • Home
  • Field trial of BARI-Sabuj Drone at BSPC
Field trial of BARI-Sabuj Drone at BSPC

Field trial of BARI-Sabuj Drone at BSPC

২৭ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রজনন উৎপাদন কেন্দ্র দেবিগঞ্জ পঞ্চগড়ে বারি সবুজ ড্রোন এর মাধ্যমে বালাইনাশক প্রয়োগ এর মাঠ পরীক্ষা সম্পন্ন হয়। অতঃপর বিভিন্ন স্টেকহোল্ডারদের এ বিষয়ে মতামত সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডঃ মোঃ শাহাদাত হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র, বারি, দেবিগঞ্জ, পঞ্চগড়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ নুরুল আমিন, সিএসও, এফ এম পি ইঞ্জিনিয়ারিং বিভাগ, বারি, গাজীপুর। ডঃ মুহাম্মদ ইলিয়াস হোসাইন সি এস ও, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউ, পঞ্চগড়। ডঃ মাহবুবা বেগম, পিএসও, টিসিআরসি, গাজীপুর । 

 তরুণ উদ্যোক্তা জনাব সবুজ মিয়া দিনাজপুর এ প্রযুক্তি পাঠ পর্যায়ে চালিয়ে দেখান। কারিগরি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এ কার্যক্রমের গবেষণাটিমের সবুজের মেন্টর হিসেবে কর্মরত ডঃ মুহাম্মদ এরশাদুল হক পিএসও, এফ এম পি ইঞ্জিনিয়ার বিভাগ, বারি, গাজীপুর। 

উদ্যোক্তা হিসেবে উইগ্রো, ব্র্যাক, বম্বে সুইটস উপস্থিত ছিলেন। 

ডিএই এর উপজেলা কৃষি অফিসার, দেবিগঞ্জ, পঞ্চগড় উপস্থিত হয়ে মূল্যবান মতামত প্রদান করেন। আলু ছাড়াও আমবাগান, নারিকেল বাগান এবং লিচু বাগানে এই বালাইনাশক ছিটানো কৃষি ড্রোন ব্যবহার করা যাবে।  হাতে কৃষকরা হেঁটে হেঁটে আলু খেতে স্প্রে করলে পায়ের জুতা রাখাতে গর্ত হয়ে যায় এবং আলুতে ইনজুরি হয়। কৃষি ড্রোন ব্যবহার করলে এই ক্ষতি থেকে উত্তোরন হবে। শ্রমিকের শাস্ত্রয় হবে। পানির সাশ্রয় হবে। ইউনিফর্মলি ছিটানো সম্ভব হবে।

https://www.facebook.com/reel/1530894934658157