BARI Dry land Weeder

  • Home
  • BARI Dry land Weeder
BARI Dry land Weeder

BARI Dry land Weeder

Manufacturer:

ফসলের প্রধান শত্রু আগাছা। সঠিক সময়ে ঠিকভাবে আগাছা দমন না করলে ফলন উল্লেখযোগ্য হারে কমে এবং সারের অপচয় হয়। আমাদের দেশে শস্য ক্ষেতে আগাছা দমন বা পরিষ্কারের জন্য সাধারণত নিড়ানি বা খুরপি ব্যবহৃত হয়। নিড়ানি ব্যবহারে প্রচুর সময় ও শ্রমিক লাগে। ফলে উৎপাদন খরচ বেড়ে যায়। বর্তমানে রাসায়নিক আগাছানাশক প্রয়োগ করে আগাছা দমন করা হচ্ছে, যা মাটি, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই রাসায়নিক আগাছানাশক পরিত্যাগ করা প্রয়োজন। সারিতে বোনা ফসলের জন্য জমি শুকনা অবস্থায় আগাছা পরিষ্কারের জন্য বারি হস্তচালিত নিড়ানি যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। এ নিড়ানি যন্ত্র ব্যবহার করলে প্রচলিত পদ্ধতিতে আগাছা পরিষ্কারের তুলনায় অনেক কম সময় লাগে। ফলে উৎপাদন খরচ কম হয়। বর্তমানে কৃষকের মাঠে প্রায় ২,০০০০ বারি শুকনা জমি নিড়ানি যন্ত্র ব্যবহৃত হচ্ছে।

 

 

বৈশিষ্ট্য

  • এ যন্ত্রটি শুকনা জমিতে সারিতে বপনকৃত ফসল নিড়ানির জন্য উপযোগী
  • এটিএকটি হস্তচালিত এবং শোভেল ও আঁচড়া জাতীয় নিড়ানি যন্ত্র
  • এটি একজনলোক চালিত, এক সারি বিশিষ্ট, পুশ-পুল টাইপ নিড়ানি যন্ত্র
  • সারিতে বোনা যে কোন ফসল যেমন-পাট, গম, আখ, ভুট্টা, সরিষা, ডাল ইত্যাদি নিড়ানির উপযোগী
  • যন্ত্র ব্যবহারের ফলে উৎপাদন খরচ ও সময় কম লাগে
  • একজন মানুষ অতি সহজেই এ যন্ত্র চালাতে পারে
  • দুই সারির মাঝখান দিয়ে এ যন্ত্র চালানো হয়। ফলে আগাছা মূলসহ কেটে দমন করা যায়
  • আগাছা ও ফসলের ধরণঅনুসারেশোভেল বা আঁচড়া সংযোজন করে নেয়া হয়।

 

যন্ত্রে বিবরণ

 

মাপ ও ওজন

  • সার্বিক  মাপ (দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা)

:

১৫৭০×৩৭০×২৯০ মিমি

 

  • প্রয়োজনীয় শক্তি

:

হস্তচালিত

 

  • কাজ করার পদ্ধতি

:

ঠেলা ও টানা

  • আকার (দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা)

:

১৩০০×৩৭০×২০ মিমি

  • ফাঁপা বক্স

:

১৮.৭৫ মিমি

  • আকার (দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা)

:

২৪০×১০০×২৫ মিমি

  • কোদালের সংখ্যা

:

২ টি

  • আকার (দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা)

:

৪০×৩০×২৬০ মিমি

  • ব্লেডের পুরুত্ব

:

১.৫ মিমি

  • কোদালের আকার

:

১২৭ ও ২০৩ মিমি

  • আকার (দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা)

:

২৮০×১৪০×২৫ মিমি

  • ফিঙ্গারের সংখ্যা

:

৩ টি

  • চাকা

:

ব্যাসঃ ২০ সে মি, প্রস্থঃ ৫ সে মি

 

কার্যপ্রণালী

সারিবদ্ধভাবে আবাদকৃত জমিতে এ যন্ত্র ব্যবহার করা হয়। যন্ত্রটি ব্যবহারের জন্য দুই সারির মধ্যকার দূরত্ব কমপক্ষে ২০ সেমি হওয়া দরকার। যন্ত্রটি চালানোর সময় দুই সারির মাঝখানে যন্ত্রটি রেখে চালকের কোমর বরাবর হাতলটি সমন্বয় করুন। জমি নিড়ানোর প্রয়োজন অনুসারে যন্ত্রে শোভেল বা আঁচড়া লাগান। এবার সামনে ও পেছনে ঠেলা ও টানার মাধ্যমে ঘণ্টায় অনুমানিক ১.৫ কিলোমিটার গতিতে যন্ত্রটি চালান। চালানোর সময় লক্ষ্য রাখুন যেন গাছের ২/৩ সেমি দূরত্বে যন্ত্রটি চালানো হয় এবং গাছের শিকড় না কাটে। যন্ত্র চালানোর পরেও কিছু ঘাস থেকে গেলে পরে হাত বা খুরপির সাহায্যে সেটি উঠিয়ে ফেলুন।

 

কার্যকারিতা

  • ব্যবহারযোগ্য শস্য : সারিতে বোনা যে কোন ফসল। যেমন-পাট, ধান, গম, আখ, ভুট্টা, সরিষা, ডাল ইত্যাদি
  • কার্যক্ষমতা: ০.০২ হেক্টর/ঘণ্টা (৫ শতাংশ/ঘণ্টা)
  • শ্রমিক     : একজন
  • কার্যদক্ষতা : ৮৫%
  • চালনা খরচ : বারি শুকনা জমি নিড়ানি যন্ত্রে ১৯০০ টাকা/হেক্টর, প্রচলিত পদ্ধতিতে  ৪৫০০ টাকা/হেক্টর
  • মূল্য: ২৫০০.০০ টাকা।

Add a review

Related Products


Product Image

Category :