BARI Reaper

BARI Reaper

BARI Reaper

Category: BARI Reaper
Manufacturer:
Janata Engineering
Alim Industries
Mahbub Engineering
ACI Motors

ধান, গম ও সরিষা বাংলাদেশের প্রচলিত ও প্রধান। বর্তমানে বাংলাদেশের কৃষকদের ধান, গম ও সরিষা চাষে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে ধান, গম ও সরিষা কাটা একটি অন্যতম প্রধান সমস্যা। ধান, গম বা সরিষা কাটার মৌসুমে কৃষককে বেশ কয়েকটি কাজ একসাথে করতে হয়। যেমন- ফসল কাটা, মাড়াই করা, ঝাড়াই করা, শুকানো এবং পরবর্তীতে ফসলের জন্য জমি তৈরি, বীজতলা তৈরি ইত্যাদি। কৃষি শ্রমিকের সংখ্যা হ্রাস পাওয়ায় এ সময় শ্রমিকের তীব্র সংকট দেখা দেয়। এক জরিপে দেখা গেছে, এ সময় প্রয়োজনীয় শ্রমিকের ৫০ শতাংশ পাওয়া যায়। ফলে ফসল পাকার পরও কৃষককে ফসল কাটার শ্রমিকের জন্য অপেক্ষা করতে হয়। বোরো মৌসুমে ধান এবং রবি মৌসুমে গম ও সরিষা কাটার সময় এ সমস্যা সবচেয়ে তীব্র হয়। এ সময় প্রতি বছরই ঝড়-বৃষ্টি এবং শিলা বৃষ্টিতে পাকা ফসল নষ্ট হয়। নিম্নাঞ্চল এবং হাওড় এলাকায় এ সমস্যা আরো প্রকট। বারি শস্য কর্তন যন্ত্র (রিপার) ব্যবহার করে দ্রুত ও কম খরচে ফসল কেটে খারাপ আবহাওয়া থেকে ফসল রক্ষা করা যায়।

 

বৈশিষ্ট্য

  • যন্ত্রটি দিয়ে ধান, গম ও সরিষা কাটা যায়
  • কিছুটা হেলে পড়া ধান বা গমও কাটা যায়
  • জমিতে কিছুটা পানি থাকলেও যন্ত্রটি দিয়ে ফসল কাটা যায় (এঁটেল মাটি ছাড়া)
  • কাটা ধান, গম ও সরিষা ডান পাশে সারিবদ্ধভাবে পড়ে যাতে সহজে আঁটি বাঁধা যায়
  • শতকরা ৮০ ভাগ সরিষা পাকলেই তা কাটা উচিৎ, অতিরিক্ত পাকা সরিষা কাটলে বীজ ঝরে যেতে পারে
  • একজন লোক সহজেই যন্ত্রটি চালাতে পারে এবং এটি সহজে স্থানান্তর করা যায়
  • ফসল কর্তনের খরচ হ্রাস পায়
  • যন্ত্রটি হালকা বিধায় উঁচু করে খাল বা নালা পার করা সহজ
  • রক্ষণাবেক্ষণ করা সহজ
  • বাংলাদেশের মাটির ধরনের জন্য উপযোগী

 

যন্ত্র তৈরির উপকরণঃ 

 

যন্ত্রের বিবরণ

·        সার্বিক মাপ (দৈর্ঘ্যÍপ্রস্থÍউচ্চতা)

২৫০০Í১৫০০Í১১৫০ মিমি

·        ওজন (ইঞ্জিন ছাড়া)

১৪০ কেজি

·        জমির অবস্থা

শুকনা ও ভেজা

·        শস্য হেলে থাকার সর্বোচ্চ কোণ

৬০ ডিগ্রী

 

·        কর্তন

·        কর্তন প্রস্থ

১২০০ মিমি

·        কর্তন উচ্চতা

৩০-৪০০ মিমি

·        কর্তনের যন্ত্রাংশ

সামনে-পেছনে সরলরেখায় চলমান ব্লেড বার

 

 

·        ইঞ্জিন

·        ধরন

ফোর স্ট্রোক এয়ার কুলড্‌ গ্যাসোলিন ইঞ্জিন

·        শক্তি

৬.৫ অশ্বশক্তি

·        আরপিএম

১৮০০-২০০০

·        জ্বালানী খরচ

১.০ (পেট্রোল) লিটার/ঘন্টা

সর্বোচ্চ চালনার গতি

·         সামনের দিকে

৬০-৯০ মি/মিনিট

·         পেছনের দিকে

৪৫-৫৫ মি/মিনিট

চাকা

  • লাগ টায়ার

৪৫Í২৩ সেমি

  • কেজ হুইল

৪৬Í২২ সেমি

 

চালনা ও নিয়ন্ত্রণ

  • হাতলের উচ্চতা

৭৫-১২৫ সেমি

  • হাতলের ঘূর্ণন ক্ষমতা

১৮০ ডিগ্রী

শস্য পরিবহন

  • উপরের পরিবহন যন্ত্রাংশ

লাগ প্লেটসহ ঘূর্ণায়মান চেইন

  • নিচের পরিবহন যন্ত্রাংশ

লাগ প্লেটসহ ঘূর্ণায়মান চেইন

  • কর্তনকৃত গাছ নির্গমন

ডান দিকে (যন্ত্রের পেছন থেকে দেখলে)

 

  • যন্ত্রটিতে ২৪ টি কাঁচি আছে যেগুলো কার্বন ইস্পাত পাত থেকে বিশেষভাবে তৈরি
  • যন্ত্রটি ৭ টি চাপক স্প্রিং আছে যেগুলি কার্বন ইস্পাতের তার দিয়ে তৈরি

 

কার্যপ্রণালী

যন্ত্রটি চালানোর পূর্বে সকল অংশের নাট বোল্ট এবং সংযোগ ঠিক আছে কিনা দেখে নিতে হবে। সব লিভার নিউট্রাল রেখে ইঞ্জিন চালু করতে হবে। এরপর চাকার লিভার টেনে চাকায় শক্তি দিতে হবে। যন্ত্রটি সামনের দিকে চলতে থাকবে। জমিতে পৌঁছে সুবিধাজনক কোণে যন্ত্রটি এমনভাবে স্থাপন করতে হবে যাতে জমির আইল যন্ত্রের ডান দিকে থাকে। এ অবস্থায় চাকার লিভার ঢিল দিয়ে যন্ত্রটি থামান। উঁচু আইল থাকলে সাবধানে যন্ত্র চালাতে হবে যাতে আইলের সাথে যন্ত্রের ধাক্কা না লাগে। জমিতে উঁচু আইল থাকলে বা পাশেই অন্য ফসল থাকলে কাটা ফসলের প্রথম সারিটি কিছুটা এলোমেলো হতে পারে। তবে জমির সীমানা থেকে এক গাছ সমান ফসল কাস্তে দিয়ে কেটে নিলে এলোমেলো হবে না। এবার যন্ত্রটির কাঁচির লিভার টেনে কাঁচি চালু করুন। যন্ত্রের চাকার লিভার টেনে চাকায় শক্তি সরবরাহ করুন। যন্ত্রটি কাটতে কাটতে সামনে চলবে এবং ডান দিকে কাটা ফসল সারিবদ্ধভাবে পড়বে। যন্ত্রটির হাতল ধরে কাটার উচ্চতা ঠিক রাখুন। জমির কোণায় গিয়ে চাকার শক্তি বিচ্ছিন্ন করুন এবং যন্ত্রটি পেছন দিকে টেনে ৯০ ডিগ্রি বরাবর বামে ঘুরান এবং পুনরায় কাটা শুরু করুন। এভাবে ঘুরে ঘুরে সমস্ত জমির ফসল কাটুন, প্রয়োজনে গিয়ার বক্সের লিভার পরিবর্তন করে যন্ত্রটি পেছন দিকে চালাতে পারেন। সুবিধামতো সময়ে সারিবদ্ধভাবে কাটা ফসল আঁটি বেঁধে মাড়াই করার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যান।

 

কার্যকারিতা

  • ফসল: ধান ও গম
  • কার্যক্ষমতা : ০.১৪-০.২  হেক্টর/ঘণ্টা (৩৫-৫০ শতাংশ/ঘণ্টা) ধানের জন্য
                     ০.১৮-০.২৪  হেক্টর/ঘণ্টা (৪৫-৬০ শতাংশ/ঘণ্টা) গমের জন্য
  • কার্যদক্ষতা : ৮৫%
  • জ্বালানী খরচ: ০.৮ লিটার/ঘন্টা
  • চালনা খরচ : বারি শস্য কর্তন যন্ত্রে ১৫০০ টাকা/হেক্টর, প্রচলিত পদ্ধতিতে ৬০০০ টাকা/হেক্টর
  • মূল্য: ২০০,০০০.০০ টাকা

Add a review

Related Products


BARI Reaper

Product Image

Category :