BARI USG Aplicator

  • Home
  • BARI USG Aplicator
BARI USG Aplicator

৳ 5000

BARI USG Aplicator

Category: BARI USG Aplicator
Manufacturer:
Janata Engineering
Alim Industries
Mahbub Engineering
R K Metal
M/S Kamal Machine Tools
GSM Engineering
Metal Agritech Limited

আধুনিক উচ্চ ফলনশীল জাতের ধান চাষে ইউরিয়া সারের প্রয়োজনীয়তা অপরিহার্য। দেশে মোট ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ ধান উৎপাদনে ব্যবহৃত হয়। কিন্তু প্রচলিত পদ্ধতিতে ইউরিয়া মাটিতে প্রয়োগ করলে এক সপ্তাহের মধ্যেই সমস্ত ইউরিয়া দ্রবীভূত হয়ে যায় যার সামান্য অংশই গাছ গ্রহণ করতে পারে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস হয়ে বাতাসে উড়ে যায়, চুঁইয়ে মাটির নিচে চলে যায় অথবা পানিতে মিশে অন্য জমি বা খালে গিয়ে অপচয় হয়। ইউরিয়া সারের এ অপচয় রোধে এবং এর সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে গুটি ইউরিয়া সার তৈরী করা হয়েছে। ধান ক্ষেতে ৬-৭ সেন্টিমিটার কাদা মাটির নিচে গুটি ইউরিয়া প্রয়োগ করে সার অপচয় নিয়ন্ত্রণ করে সারের কার্যকারিতা বৃদ্ধি করা যায়। মাঠে গুটি ইউরিয়ার ব্যবহারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে এর মধ্যে অন্যতম হলো হাতে একটি একটি করে গুটি সার প্রয়োগ করা। ধানের চারা গাছের মাঝে উপুড় হয়ে হাত দিয়ে কাদার নির্দিষ্ট গভীরে সার প্রয়োগ যেমন সময় সাপেক্ষ তেমনি কষ্টকর। অন্যদিকে কষ্টকর এ কাজের জন্য প্রয়োজন দক্ষ শ্রমিক, যার অভাব দেশের সর্বত্রই। ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহারের উপরোল্লিখিত অসুবিধাসমূহের কথা অনুধাবন করে বারি গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। কৃষকের মাঠে প্রায় ১৮০০০ বারি গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র রয়েছে। বর্তমানে ইউরিয়া সারের দাম কমে যাওয়ায় ও গুটি ইউরিয়ার প্রাপ্যতা না থাকায় যন্ত্রের ব্যবহার সীমিত হয়ে গেছে।

 

 

বৈশিষ্ট্য

     এটি ধান ক্ষেতে কাদা-পানি (২-৫ সেমি) জমিতে ইউরিয়া সার প্রয়োগের জন্য উপযোগী

এটি দুই সারিতে চলমান পুশ টাইপ হস্তচালিত যন্ত্র

৮০% সময় সাশ্রয় করে, প্রচলিত পদ্ধতির তুলনায় ৭৮% খরচ বাঁচায়

৩০-৪০% ইউরিয়া সাশ্রয় করে

একজন ব্যক্তি সহজেই যন্ত্রটি পরিচালনা করতে পারে

যন্ত্রটির দাম কম তাই প্রান্তিক কৃষকও এটি ব্যবহার করতে পারে

 

যন্ত্র তৈরির উপকরণঃ স্কিড, ড্রাইভ হুইল, ফানেল, প্লাস্টিক, হাতল, ফ্রেম, শ্যাফট, মাইল্ড স্টীল, ইত্যাদি।

 

যন্ত্রটির বিবরণ

  • যন্ত্রের হ্যান্ডেল, ফ্রেম এবং শ্যাফট এমএস বার দিয়ে তৈরি এবং বাকি সকল অংশ প্লাস্টিকের তৈরী
  • যন্ত্রের দুই পাশের দুটি প্লাস্টিকের তৈরী নৌকাকৃতির স্কিড থাকে যা কাদার উপর যন্ত্রকে ভাসিয়ে রাখে
  • স্কিডের নিচে একটি ৬ সেমি খাড়া ফারো ওপেনার আছে
  • প্রতিটি ফারোকে বন্ধ করার জন্য দুটি করে ফারো ক্লোজার আছে
  • ১.৫ মিটার দীর্ঘ একটি হাতল আছে যা চালকের উচ্চতার সাপেক্ষে বিভিন্ন কোণে স্থাপন করা যায়
  • যন্ত্রটি ২-৫ সেমি দাড়ানো পানিতে ভালো চলে
  • চারা লাগানোর ৭-১০ দিন পর যন্ত্রটি দিয়ে ইউরিয়া প্রয়োগ করা উচিত
  • যন্ত্রটি সম্মুখ গতিতে ৮০ সেমি প্রস্থ জমিতে দুই সারিতে এক সাথে গুটি সার প্রয়োগ করে
  • সারির সংখ্যা       : ২ টি
  • কাজ করার পদ্ধতি : ঠেলা

 

 

 

 

 

যন্ত্রের বিবরণ

 

 

 

চালনা

  • জমির পানির উচ্চতা

:

২০-৫০ মিমি

  • চালনার গতিবেগ

:

১-১.৫ কিমি/ঘন্টা

মাপ ও ওজন

  • সার্বিক মাপ (দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা)

:

১৯২০×৬২০×৫২০ মিমি

  • হাতলের দৈর্ঘ্য

:

১৬০০ মিমি

  • হাতলের বক্স বারের আকার (দৈর্ঘ্য×প্রস্থ)

:

২০×২০ মিমি

  • বক্স ফ্রেমের আকার (দৈর্ঘ্য×প্রস্থ)

:

৪৪৫×১২৯ মিমি

  • স্কিডের আকার (দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা)

:

৬২০×১০০×৩০ মিমি

  • আনুভূমিক তলের সাথে স্কিডের কোণ

:

২০ ডিগ্রী

  • ফারো ওপেনারের সংখ্যা

:

২ টি

  • ফারো ওপেনারের গভীরতা

:

৬৫ মিমি

  • সার বক্সের সংখ্যা

:

২ টি

  • সার বক্সের আকার (দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা)

:

১৯০×১৯০×১০০ মিমি

  • কোণাকৃতির হপারের মাপ

:

ব্যাসঃ ১০৫ মিমি (উপর), ৩২ মিমি (নিচ); উচ্চতাঃ ২২২ মিমি

  • মিটারিং ডিভাইসের সংখ্যা

:

২ টি

  • মিটারিং ডিভাইসের ব্যাস

:

১৪৫ মিমি

  • কাপের সংখ্যা

:

৪ টি

  • কাপের মাপ

:

ব্যাসঃ ২৫ মিমি গভীরতাঃ ৭ মিমি

  • ড্রাইভ হুইলের মাপ

:

ব্যাসঃ ৪৯০ মিমি, পুরুত্বঃ ৭৫ মিমি, স্পেড সংখ্যাঃ ১২ টি

  • যন্ত্রের ওজন

:

৬ কেজি

 

কার্যপ্রণালী

যন্ত্রটির সারের প্রতিটি পাত্রে গুটি ইউরিয়া দিয়ে পাত্রের দুই তৃতীয়াংশ (প্রায় ৭৫০ গ্রাম) ভর্তি করুন। জমির এক পাশে চার সারির মাঝখানে যন্ত্রটি স্থাপন করুন। এবার স্কিড মাটির সমান্তরালে রেখে হাতলকে চালকের কোমর বরাবর সেট করে যন্ত্রটিকে সামনের দিকে হাটার গতিতে (১.০-১.৫ কিমি/ঘণ্টা) ধাক্কা দিলে যন্ত্রটি চলতে থাকে। যন্ত্রটি চলতে থাকলে চরকার মত চাকাটি ঘুরতে থাকে যার ফলে সারের পাত্র থেকে কাপ টাইপ মিটারিং ডিভাইস একটি একটি করে গুটি ইউরিয়া ফানেল ও ফারো ওপেনারের সাহায্যে ৬-৭ সেমি কাদার নিচে প্রয়োগ করে। দুটি ফারো ক্লোজার নরম কাদা দিয়ে গুটি ইউরিয়াগুলো ঢেকে দেয়। যন্ত্রের মাঝে যে সারিতে সার পড়ে না, সে সারিতে সাবধানে হাঁটতে থাকুন। জমির শেষ প্রান্ত পৌঁছালে যন্ত্রটি দু’হাতে উঁচু করে ও এক সারি বাদ দিয়ে পরবর্তী চার সারির মাঝখানে যন্ত্রটি পুনঃস্থাপন করুন এবং সামনের দিকে ঠেলতে থাকুন। হপারের গুটি ইউরিয়া শেষ হওয়ার আগেই পুনরায় পূর্ণ করুন। যন্ত্রটি চালনার সময় কোনক্রমেই ‍পিছনের দিকে টানা যাবে না।

 

কার্যকারিতা

  • কার্যক্ষমতা : ০.১০ হেক্টর/ঘণ্টা (২৫ শতাংশ/ঘণ্টা)
  • কার্যদক্ষতা: ৮৭%
  • চালনা খরচ : বারি গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রে ৭০০ টাকা/হেক্টর, প্রচলিত পদ্ধতিতে ২৫০০ টাকা/হেক্টর
  • মূল্য: ৫০০০.০০ টাকা

Add a review

Related Products


BARI USG Aplicator

৳ 5000
Product Image

Category :