BARI Winnower

  • Home
  • BARI Winnower
BARI Winnower

BARI Winnower

Category: BARI Winnower
Manufacturer:
Janata Engineering
Mahbub Engineering
R K Metal
M/S Kamal Machine Tools
GSM Engineering
Darsana Engineering Workshop
Mim Engineering
Mukti Engineering Workshop

বাংলাদেশের কৃষকগণ শস্য মাড়াই করার পর পরিষ্কার করার জন্য প্রাকৃতিক বাতাসের উপর নির্ভর করেন। গ্রাম্য মহিলারা প্রধানত: কুলা ব্যবহার করে ঝাড়াইয়ের কাজ করে থাকেন। এ পদ্ধতি প্রাকৃতিক বাতাস প্রবাহের উপর নির্ভরশীল। বর্তমানে পেডেস্টাল ফ্যান, ইঞ্জিনে পাখা লাগিয়ে, সিলিং ফ্যান ব্যবহার করে শস্য অপরিষ্কার করা হয় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পর্যাপ্ত বাতাসের অভাবে অনেক শস্য অপরিষ্কার অবস্থায় স্তুপাকারে রাখার ফলে অপচয় হয়। শস্যের গুণগত মান ও দাম কমে যায়। এ সমস্যা দূরীকরণে বারি শস্য ঝাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। যন্ত্রটি নারীবান্ধব, সময় ও শ্রম সাশ্রয়ী। বর্তমানে কৃষকের মাঠে প্রায় দুই হাজার বারি শস্য ঝাড়াই যন্ত্র ব্যবহার হচ্ছে।

 

 

 

বৈশিষ্ট্য

  • ঘরোয়া পরিবেশে এবং দূর্যোগপূর্ণ আবহাওয়াতেও ব্যবহার করা যায়
  • অল্প সময় এবং খরচে ঝাড়াই ও পরিষ্কার করা সম্ভব
  • যন্ত্রটি ০.৫ অশ্বশক্তির বৈদ্যুতিক মোটর বা ৪.০ অশ্বশক্তির ডিজেল ইঞ্জিন দ্বারা চালনা করা হয়
  • যে কোন মহিলা/পুরুষ এটি সহজে চালাতে পারেন
  • যন্ত্রটি সময় এবং শ্রম সাশ্রয়ী

 

যন্ত্র তৈরির উপকরণঃ যন্ত্রটি এমএস অ্যাংগেলবার, এমএস ফ্লাটবার, এমএস রড, এমএস শিট, এমএস শ্যাফট, বল বিয়ারিং, ভি-পুলি, ভি-বেল্ট, চাকা প্রভৃতি দিয়ে তৈরি।

 

যন্ত্রের বিবরণ

  • সার্বিক মাপ: ১২০০মিমি× ৬৬০মিমি×১৩৭০মিমি
  • ওজন: ৫০ কেজি
  • ৪ টি এমএস শীটের ব্লেড আছে যা বাতাস প্রবাহে ব্যবহৃত হয়
  • হপার, ট্রে, এবং চিউট দুটি এমএস শীটের তৈরি
  • ব্লোয়ারের শ্যাফট বৈদ্যুতিক মোটর দিয়ে চালানে হয়
  • বাতাসের গতি : ৩.৫০ মিটার/সেকেন্ড
  • ফ্যান ব্লেডের গতিবেগ : ৪৭৫ আরপিএম
  • শক্তির উৎস: ০.৫ অশ্বশক্তির মোটর/ ৪ অশ্বশক্তির ইঞ্জিন

 

কার্যপ্রণালী

যন্ত্রটি একটি ছায়াযুক্ত সমতল ও খোলা জায়গায় বসান। যন্ত্রটি মোটর দিয়ে চালানোর সময় মোটরটি চেসিসের সাথে আটকিয়ে ভি-বেল্টের সাহায্যে মোটরের ভি-পুলির সংযোগ দিন। মোটর চালু করুন। এর ফলে ফ্যান বাতাস দেয়া শুরু করবে। এ অবস্থায় ঝুড়ি বা ডালির সাহায্যে ফিডিং ট্রেতে অপরিষ্কার শস্য ঢেলে দিন। যন্ত্রের হালকা ঝাঁকুনিতে ফিডিং ট্রে থেকে শস্য চালুনির উপর পরিমিতি মাত্রায় পড়তে থাকবে। চালুনির ঝাঁকুনিতে শস্য চালুনির নিচে পড়তে থাকলে ফ্যানের বাতাস শস্যের আবর্জনাসমূহকে দূরে সরিয়ে দেবে। ফলে পরিষ্কার দানা দুটি চিউটের সাহায্যে ভাগ হয়ে যন্ত্রের দু’পাশে বা একই পাশে পড়বে যা ঝুড়ি বা ডালিতে সংগ্রহ করে বস্তায় ভরে রাখুন।

কার্যকারিতা

  • ফসল : ধান, গম, ডাল ও তৈলবীজ
  • কার্যক্ষমতা : ধান : ৮০০ কেজি/ঘণ্টা, গম : ১০০০ কেজি/ঘণ্টা
  • কার্যদক্ষতা :                         ৯৮%
  • চালনা খরচ : বারি শস্য ঝাড়াই  যন্ত্রে গমের জন্য ১১০ টাকা/টন, ধানের জন্য ৯০ টাকা/টন, প্রচলিত পদ্ধতিতে কুলা দিয়ে ৪৫০ টাকা/টন
  • মূল্য: ৩০,০০০.০০ টাকা (মোটরসহ)।

Add a review

Related Products


BARI Winnower

Product Image

Category :