BARI Axial Flow Pump

  • Home
  • BARI Axial Flow Pump
BARI Axial Flow Pump

৳ 35000

BARI Axial Flow Pump

Manufacturer:
Janata Engineering
Alim Industries
R K Metal

এক্সিয়াল ফ্লো পাম্প এক ধরনের লো লিফট পাম্প (এলএলপি) যা কম গভীরতায় অধিক পানি উত্তোলনের উপযোগী। এটি ৪ চার মিটার পর্যন্ত উচ্চতায় খাল-বিল বা খোলা জলাশয়ের পানি উঠাতে পারে। সমান ক্ষমতার এলএলপি’র তুলনায় এটি প্রায় ৩ গুণ পর্যন্ত পানি তুলতে পারে এবং জ্বালানী (ডিজেল) খরচ প্রায় অর্ধেক হয়। বিশেষত দক্ষিণাঞ্চলে যেখানে ভূ উপরস্থ পানিকে ১-৪ মিটার উচ্চতায় সেচ দিতে হয় বা নিষ্কাশন করতে হয় অথবা ছোট থেকে বড় মাপের মৎস্য খামারের কাজে এ পাম্প ব্যাপকভাবে ব্যবহার করা যেতে পারে। এ পাম্পে প্রাইমিং এর প্রয়োজন হয় না। এক্সিয়াল ফ্লো পাম্পের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি একটি লম্বা ও পাম্প ফাঁকা পাইপ যার ভিতর ঘূর্ণায়মান শ্যাফট ও ইম্পেলার থাকে। জ্বালানী খরচ কমানো ও ভূপৃষ্ঠস্থ পানি দ্বারা সেচের প্রতি আগ্রহ বাড়াতে বাংলাদেশে সেন্ট্রিফিউগাল পাম্পের বিপরীতে এটি একটি উপযোগী প্রযুক্তি। বারি উদ্ভাবিত এক্সিয়াল ফ্লো পাম্প হাওড় ও দক্ষিণাঞ্চলে ভূ-পৃষ্ঠস্থ পানি সেচের ও মাছ চাষের জন্য ব্যবহার করা যায়।

 

বৈশিষ্ট্য

  • ভূ-পৃষ্ঠস্থ পানি উত্তোলনের জন্য উপযোগী
  • চার মিটার গভীরতা থেকে পানি উত্তোলন করা যায়
  • কোন প্রকার প্রাইমিং এর প্রয়োজন হয় না
  • প্রচলিত পাওয়ার টিলার দ্বারাও এক্সিয়াল ফ্লো পাম্প চালনা করা যায়।
    • চার মিটার বা কম উচ্চতায় সেন্ট্রিফিউগাল পাম্পের তুলনায় প্রায় শতকরা ৩০ ভাগ বেশি পানি উত্তোলন ও জ্বালানী সাশ্রয়ী হয়
    • পানি নিষ্কাশনের জন্য এটি একটি কার্যকরী প্রযুক্তি
    • হাওড় ও দক্ষিণাঞ্চলে ভূ-পৃষ্ঠস্থ পানি সেচের জন্য উপযোগী
    • মৎস্য খামারে পুকুরে পানি পরিবর্তন করা যায়

 

 

যন্ত্র তৈরির উপকরণঃ  জিআই পাইপ, ইমপেলার, বিয়ারিং, এমএস শ্যাফ্ট, পুলি, ডিজেল ইঞ্জিন, এমএস এ্যাঙ্গেল বার, ভি বেল্ট, ক্লাম্প, নাট-বোল্ট, ইত্যাদি। 

 

যন্ত্রের বিবরণ

  • ছোট, মাঝারি ও বড় এই তিন আকারের এক্সিয়াল ফ্লো পাম্প রয়েছে, তবে মাঝারি বা ১৫০ মিমি ব্যাসের পাম্পই বহুল প্রচলিত
  • ছোট, মাঝারি ও বড় আকারের পাম্পের ব্যাস যথাক্রমে ৭৬ মিমি, ১০২ মিমি ও ১৫০ মিমি
  • পাম্পের দৈর্ঘ্য ৪.৫-৬.০ মিটার
  • ছোট, মাঝারি ও বড় এক্সিয়াল ফ্লো পাম্প যথাক্রমে ১০.০, ১২.৫, ও ১৬.০ অশ্বশক্তির ডিজেল ইঞ্জিন দ্বারা চালনা করা হয়

 

·         এক্সিয়াল ফ্লো পাম্পের ব্যাস

: ১৫০ মিমি

·         ড্রাইভিং শ্যাফট ও ফাঁপা পাইপের দৈর্ঘ্য

: ৬ মি

·         পানি নির্গমন হার (সর্বনিম্ন)

: ৪৫ লিটার/সেকেন্ড

·         ঘূর্ণন বেগ

: ১৮০০-১৯০০ আরপিএম

·         পাম্পের দক্ষতা

: ৮০ %

·         পুলির ব্যাস

: ১৪ সেমি

·         শ্যাফটের ব্যাস

: ২৫.৪ মিমি

·         বিয়ারিং সংখ্যা

: ৪ টি (৬২০৫ জেট বিয়ারিং)

·         এমএস পাইপের পুরুত্ব

: ১.৫ মিমি

·         বেন্ড

: ৭৬০ মিমি

·         ফুট ভালভের আকার

: ব্যাসঃ ২৫৪ মিমি, দৈর্ঘ্যঃ ১৫২

·         ১৫০ মিমি ব্যাসের পাম্প চালনার শক্তি

: ১৬ অশ্বশক্তির ডিজেল ইঞ্জিন

·         ইঞ্জিনের বিবরণ

: অয়েল বাথ

·         পাম্পের ওজন

: ৫০ (ইঞ্জিন ছাড়া) কেজি

 

 

কার্যপ্রণালী
যথাসম্ভব পানির উৎসের নিকটবর্তী পাম্প স্থাপন করতে হবে তাহলে বেশি পানি ডেলিভারি পাওয়া যাবে। ইঞ্জিন ও পাম্প চেসিস বা মাটির সাথে খুঁটির সাহায্যে শক্তভাবে আটকাতে হবে যাতে নড়াচড়া করতে না পারে। ইঞ্জিন বা পাওয়ার টিলার ও পাম্পের পুলি একই সরল রেখায় থাকতে হবে । পাম্পের ইম্পেলার হাউজিং এর উপরে ১.০ ফুট এবং নিচে কমপক্ষে ২ ফুট পানি থাকতে হবে। বাঁশের খুঁটি দিয়ে দুটি কেচকি দিয়ে শক্তভাবে পাম্প স্থাপন করা যেতে পারে। পানি বের হওয়ার মুখটি যতটা সম্ভব মাটির সাথে সমান্তরালে রাখতে হবে। ডেলিভারি ফিতা বা হোস পাইপ ক্লাম্প দ্বারা শক্তভাবে পাম্পের সাথে লাগাতে হবে যাতে পানির চাপে খুলে না যায়। ভি-পুলির খাঁজ যাতে সঠিক মাপের ভি-বেল্ট হয় তা নিশ্চিত করতে হবে। এতে পুলির খাঁজে বেল্ট যথাযথভাবে বসবে এবং বেল্ট সহজে নষ্ট হবে না। বেল্টগুলোকে যতটা সম্ভব এক সরলরেখায় রেখে (যেন মুচড়ে না যায়) পাম্প পুলি ও ইঞ্জিন পুলি সংযুক্ত করতে হবে। বেল্টের সঠিক টেনশন নিশ্চিত করতে হবে। বৃদ্ধাঙ্গুলি দ্বারা বেল্টের উপর চাপ দিলে ১/২ ইঞ্চি পরিমাণ বেল্ট বসে গেলে বা দেবে গেলে বেল্টের টেনশন সঠিক আছে বলে ধরা হয়। ইঞ্জিন ও পাম্প স্থাপন সম্পন্ন হলে ইঞ্জিন স্টার্ট করতে হবে। ইঞ্জিন স্টার্ট হওয়ার পরই পাম্প থেকে পানি নির্গত হবে।  ইঞ্জিনের গতি বাড়িয়ে বা কমিয়ে এক্সেলেটর এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে পাম্পের ঘূর্ণন গতি প্রতি মিনিটে ১৭০০-১৮০০ হয়। উল্লেখ্য যে, সেন্ট্রিফিউগাল পাম্পের মত পাম্পে পানি ভরা বা প্রাইমিং এর প্রয়োজন নেই।

 

কার্যকারিতা

  • গড় পানি উত্তোলন ক্ষমতা ২৬ লিটার/সেকেন্ড
  • মূল্য ৩০,০০০.০০ টাকা (ইঞ্জিন ছাড়া)।

Add a review

Related Products


BARI Solar Pump

BARI Axial Flow Pump

৳ 35000
Product Image

Category :