BARI Bed Planter

  • Home
  • BARI Bed Planter
BARI Bed Planter

৳ 65000

BARI Bed Planter

Category: BARI Bed Planter
Manufacturer:
Alim Industries
Mahbub Engineering
R K Metal
M/S Kamal Machine Tools

আধুনিক কৃষিতে বেড প্লান্টিং বা বেড তৈরি করে চাষ করা তুলনামূলকভাবে একটি নতুন ও কার্যকর চাষাবাদ পদ্ধতি। এ পদ্ধতির চাষাবাদ ফলন হ্রাস না করে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করে। বেড পদ্ধতিতে চাষে ফলন বাড়ে, উৎপাদন খরচ কমে এবং ফসলের অন্যান্য আন্ত:পরিচর্যা সহজ হয়। বেড পদ্ধতিতে ফসল উৎপাদন করলে বাতাস সহজেই গাছের শিকড়ের নিকট যেতে পারে। ফলে গাছ বাতাস থেকে বিভিন্ন খাদ্য উপাদান গ্রহণ করতে পারে। বেড পদ্ধতিতে নালায় পানি সেচ দিলে সহজেই অল্প সময়ে অনেক জমিতে পানি সেচ দেওয়া যায়। এতে পানির পরিমাণও প্রচলিত পদ্ধতির তুলনায় কম লাগে। এই পদ্ধতিতে শুকনা বা রবি মৌসুমে পানি যেমন কম লাগে তেমনি বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি হলে নালা দিয়ে সহজেই পানি বের হয়ে যাওয়ায় ফসলের কোন ক্ষতি করতে পারে না। অতিবৃষ্টি বা জলাবদ্ধতার হাত থেকে ফসল রক্ষার জন্য আমাদের দেশে আবহমান কাল থেকেই আলু, ভুট্টা, মরিচ, সবজিসহ বিভিন্ন প্রকার ফসল বেড-নালা তৈরি করে আবাদ করা হয়। প্রচলিত পদ্ধতিতে কোদাল দিয়ে হাতে বেড তৈরি করা, প্রতিবার ঝুঁকে ঝুঁকে একটা একটা করে লাগানো কষ্টকর, সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। কৃষকের কষ্টের বিষয়টি চিন্তা করে, ফসলের ফলন বৃদ্ধি ও উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে পাওয়ার টিলার চালিত বারি বেড প্লান্টার উদ্ভাবন করা হয়েছে। বর্তমানে কৃষকের মাঠে প্রায় ৫,৫০০ বারি বেড প্লান্টার ব্যবহৃত হচ্ছে।

 

বৈশিষ্ট্য

  • বেডে ফসল ফলালে উৎপাদন খরচ কমে, মাটির স্বাস্থ্য ভাল থাকে ও দূষণমুক্ত পরিবেশ পাওয়া যায় 
  • এ যন্ত্রের দ্বারা ১ টি চাষে বেড তৈরি ও বীজ বপনের কাজ একই সঙ্গে করা যায়
  • বেড প্লান্টার দিয়ে গম, ভুট্টা, আলু, মুগ, তিলসহ বিভিন্ন প্রকার সবজি বীজ সফলভাবে বপন করা সম্ভব
  • প্রতি ফসলের গোড়া যথেষ্ট পুষ্টি ও আলো বাতাস পাওয়ায় গাছের বৃদ্ধি ও ফলন বাড়ে
  • স্থায়ী বেডে ফসলের অবশিষ্টাংশ রেখেই শূন্য চাষে বীজ বপন করা যায়
  • স্থায়ী বেডে কেঁচো বাস করে বিধায় জমির উর্বরতা বাড়ে
  • স্থায়ী বেডে কয়েক বছর চাষ করলে জমিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ে
  • বেডে ফসল করলে ইঁদুরের উৎপাত কমে
  • বেডে ফসল চাষ করলে সেচ খরচ ও সময় ২৫-৩০% কম লাগে
  • বেডে ফসল চাষ করলে দানাশস্যের ফলন ৫-২০%, ডালের ১৫-৩৫% ও পাটের ফলন ১০-১৫% বৃদ্ধি পায়।

 

যন্ত্র তৈরির উপকরণঃ রোটারি টাইন, শ্যাপ্ট, এমএস এ্যাঙ্গেল, এমএস বার, এমএস শীট, পাইপ, পিনিয়ন, সীড প্লেট, সীড মিটার, প্লাস্টিক টিউব, চেইন, স্প্রোকেট, নাট-বোল্ট, ইত্যাদি।

যন্ত্রের বিবরণ

  • যন্ত্রটি পাওয়ার টিলার চালিত
  • স্থানীয়ভাবে প্রাপ্ত লৌহ সমগ্রী দিয়ে যন্ত্রটি তৈরি করা যায়

·         সার্বিক মাপ (দৈর্ঘ্যÍপ্রস্থÍউচ্চতা)

:

১২০০× ৮০০× ৭২০ মিমি

  • প্রয়োজনীয় শক্তি

:

১২-১৬ অশ্বশক্তির পাওয়ার টিলার

  • সংযোগের যন্ত্র

:

সাইফেং ও ডংফেং পাওয়ার টিলার

  • কার্যকরী প্রস্থ (সর্বোচ্চ)

:

৬০০ মিমি

  • যন্ত্রের কাজ

:

জমি চাষ, বীজ বপন, বীজ ঢেকে দেয়া ও বেড তৈরির কাজ

  • সর্বোচ্চ চাষ গভীরতা

:

২০০ মিমি

  • বেডের সর্বোচ্চ উচ্চতা

:

১৫০ মিমি

  • ফালের সংখ্যা

:

২৪ টি (বড়- ১৬ টি, ছোট- ৮ টি)

  • সর্বোচ্চ ফারো ওপেনারের সংখ্যা

:

২ টি

  • সর্বোচ্চ সীড বক্সের সংখ্যা

:

২ টি

  • সর্বোচ্চ সীড ডেলিভারি টিউবের সংখ্যা

:

২ টি

  • সর্বোচ্চ বেস প্লেটের সংখ্যা

:

২ টি

  • সীড মিটারিং প্লেটের সংখ্যা

:

ভুট্টা (১ টি), গম (২ টি), ধান (২ টি), সয়াবিন (২ টি), মুগ (২ টি)

  • অন-অফ লিভার

:

১ টি

  • হেলানো তল পরিবর্তনের সুযোগ

:

আছে

  • প্লেটের আরপিএম পরিবর্তনের সুযোগ

:

২ টি পিনিয়নের মাধ্যমে সুযোগ আছে

  • চাষের দন্ডের চেইন-স্প্রোকেট

:

১ টি

  • শক্তি সঞ্চালন চেইন

:

১ টি (গ্রেড-৪২৮)

  • চাকার রিম
  • ওজন :

:

২ টি (বেড থেকে বেডের দূরত্ব ঠিক রাখার জন্য রূপান্তরকৃত

 

 

কার্যপ্রণালী

পাওয়ার টিলারের রোটাভেটর অংশ খুলে নাট বোল্টের সাহায্যে বেড প্লান্টারকে যুক্ত করা হয়। লক্ষ্য রাখতে হবে যে, ডংফেং পাওয়ার টিলারের সাথে ডংফেং মাপের এবং সাইফেং পাওয়ার টিলারের সাথে মাপের বেড প্লান্টার সংযোগ করতে হয়। চাকার শ্যাফটের সাথে স্প্রোকেট স্থাপন করতে হবে। চাকার শ্যাফটের স্প্রোকেট ও মিটারিং শ্যাফটের মধ্যে চেইন দিয়ে সংযোগ দিতে হয়। বীজ হার ঠিক করতে হবে। বেড শেপারের পরিবর্তনশীল অংশ নাড়াচাড়া করে ৬০-৭০ সেমি এর কাঙ্ক্ষিত বেড সাইজ ঠিক করতে হবে। সবগুলো নাট ঠিকমত টাইট করতে হবে। জো সম্পন্ন মাঠে যন্ত্রটিকে নিয়ে প্রথমে পাওয়ার টিলার চালু করতে হবে। অতঃপর রোটারীতে শক্তি সরবরাহ করে চাকার গতি সঞ্চালনের পূর্বেই বীজের লিভারটি চালু করতে হবে। এরপর ধীরে ধীরে সামনের দিকে যন্ত্রটি চালাতে হবে।

 

যন্ত্রটি বীজ থেকে বীজের নির্ধারিত দূরত্ব বজায় রেখে একইসাথে একটি বা দুটি লাইনে বীজ বপন করতে পারে। বেড প্লান্টারের মাঝে ৮টি এবং ডান ও বাম পাশে ৮ টি করে মোট ২৪ টি ফাল এমনভাবে সজ্জিত থাকে যে চাষকৃত নরম মাটি যন্ত্রের দু্ইপাশ থেকে মাঝে জমা হয়ে উঁচু বেড তৈরী করে। যন্ত্রের পেছনে বেড তৈরীর জন্য একটি রোলার ঝুরঝুরো মাটিকে হালকাভাবে চেপে বেডের আকার দেয়। ইনক্লাইন্ড টাইপ বীজ নির্ধারক দ্বারা এ যন্ত্রে বীজ হার নির্ণয় করা হয়। ইনক্লাইন্ড প্লেটের প্রতি খাঁজে বীজ আটকে ধরে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট হারে সারি বরাবর বীজ পড়ে। প্লেটের খাঁজসংখ্যা ও খাঁজের আকার নির্ভর করে বিভিন্ন বীজের আকার ও যে দূরত্বে বীজ ফেলা হবে তার উপর। উদাহরণস্বরূপ, ভুট্টা ও চীনাবাদামের জন্য ২৪ খাঁজের ৯ মিমি আকারের প্লেট নির্ধারিত। আবার গম, মুগ, মাসকলাই ও ঢেঁড়সের জন্য ৬ মিমি সাইজের ৩৫-৪০ খাঁজের প্লেট ব্যবহার করা হয়।

 

কার্যকারিতা

  • কার্যক্ষমতা               : ০.১ হেক্টর/ঘণ্টা (২৪ শতাংশ/ঘণ্টা)
  • কার্যদক্ষতা : ৮৫%
  • জ্বালানী খরচ : ১.২৫ লি/ঘন্টা
  • চালনা খরচ : ২২০০ টাকা/হেক্টর (বেড প্লান্টার দিয়ে)
  • প্রচলিত পদ্ধতিতে খরচ : ৬০০০ টাকা/হেক্টর (গম), ১৫০০০ টাকা/হেক্টর (ভুট্টা)
  • মূল্য   : ৬৫,০০০.০০ টাকা (পাওয়ার টিলার ছাড়া)

Add a review

Related Products


BARI Bed Planter

৳ 65000

BARI Seeder

৳ 75000
Product Image

Category :