তেলজাতীয় ফসলের মধ্যে চীনাবাদাম একটি গুরুত্বপূর্ণ ফসল। গুণাগুণের দিক থেকে চীনাবাদাম সরিষার তেলের পাশাপাশি। বাদাম অধিক লাভজনক অর্থকরী ফসল। এ দেশের আবহাওয়া ও মাটি চীনাবাদাম চাষের জন্য বেশ উপযোগী। বাংলাদেশের চরাঞ্চলে বাদামের চাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। চরাঞ্চলের জমি বাদাম চাষের জন্য খুবই উপযোগী। বাদাম বপনের জন্য বাদামের খোসা ছাড়াতে হয়। আমাদের দেশে বাদামের ব্যবহার সবচেয়ে কনফেকশনারিতে বেশী। বাংলাদেশে বাদাম সাধারণত একটি একটি করে হাতে খোসা ছড়াতে হয়। বাদামের খোসা ছড়ানো কষ্টকর ও সময়সাপেক্ষ কাজ। কনফেকশনারি ও রোপনের জন্য বাদাম মাড়াই যন্ত্র সহজেই ব্যবহার করা যেতে পারে। এ বিবেচনায় শ্রম সাশ্রয়ী শক্তিচালিত বারি বাদাম মাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে।
বৈশিষ্ট্য
যন্ত্র তৈরির উপকরণঃ এমএস এঙ্গেল বার, এমএস রড, এমএস শীট, ফ্লাট বার, পুলি, বিয়ারিং, বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক তার, সুইচ, ইত্যাদি।
যন্ত্রের বিবরণ
|
১০৬০Í৪১০Í১০১০ মিমি |
|
৭০০×৩৩৫×২৫০ মিমি |
|
২৩০ মিমি |
|
২২০×৬০×৩৫ মিমি |
|
· রাবার প্যাডের সংখ্যা |
৮ টি |
|
· প্যাড ও চালুনির মধ্যে দূরত্ব |
১১-১৩ মিমি |
|
· ফ্যান কভারের আকার |
ব্যাসঃ ২৪০ মিমি., দৈর্ঘ্যঃ ২৪০ মিমি. |
|
· পৃথকীকরণ চালুনির আকার (দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতা) |
৪৩০×২৩০×৪৫ মিমি |
|
· চালুনির ছিদ্রের ব্যাস |
১০ মিমি |
|
· ব্লোয়ারের আকার |
ব্যাসঃ ২২০ মি মি, দৈর্ঘ্যঃ ৭৩৫ মি মি, প্রস্থঃ ২২০ মিমি |
|
· হপারের ধারণ ক্ষমতা |
৬-১০ কেজি |
|
শক্তি |
|
|
· ব্লোয়ারের গতি |
২০০০ আরপিএম |
|
· চালুনির আন্দোলন |
৪৩০ বার প্রতি মিনিট |
|
· শেলিং প্যাডের স্ট্রোক সংখ্যা |
১০০ বার প্রতি মিনিট |
|
· বৈদ্যুতিক মোটরের শক্তি |
০.৩৮ কিলোওয়াট (সিঙ্গেল ফেজ) |
|
· চাকার সংখ্যা |
৪ টি |
|
· চাকার মাপ |
ব্যাসঃ ৬০ মি মি, পুরুত্বঃ ৩৫ মিমি |
কার্যপ্রণালী
চালানোর জন্য একটি পরিষ্কার ও সমতল স্থান নির্বাচন করতে হবে। বাদাম মাড়াই করার আগে ভাল করে শুকিয়ে নিতে হবে, কারণ ঠিকমত শুকানো না হলে মাড়াই ক্ষমতা কমে যায় ও ভাঙ্গা দানার পরিমাণ বেড়ে যায়। বৈদ্যুতিক তারের সাহায্যে বৈদ্যুতিক লাইনে মোটরকে সংযোগ দিতে হবে। সুইচ অন করলে অর্ধবৃত্তাকার রাবার প্যাড নড়াচাড়া করে, ফ্যান ঘোরে ও চালুনিতে ঝাকুনির সৃষ্টি হয়। যন্ত্রের নিচে পরিষ্কার দানা সংগ্রহের জন্য একটি পাত্র ও অন্য একটি পাত্র চালুনীর সামনে স্থাপন করতে হবে। এ অবস্থায় ঝুড়িতে করে বাদাম হপারে ঢেলে দিতে হবে। এরপর পরিষ্কার বাদামের দানা নিচের পাত্রে জমা হতে শুরু করবে। চালনির সামনে পাত্রে জমা হওয়া অমাড়াইকৃত বাদাম পুনরায় হপারে ঢালতে হবে। যন্ত্রটি প্রতিবার ব্যবহারের আগে ও পরে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে।
কার্যকারিতা