৳
ভুট্টা একটি অধিক ফলনশীল দানাদার শস্য। বর্তমানে দেশে ভুট্টার উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও চাহিদার তুলনায় ভুট্টার উৎপাদন অপ্রতুল হওয়ায় বিদেশ থেকে ভুট্টা আমদানি করতে হয়। তাছাড়া দেশে ভুট্টার বহুবিধ ব্যবহার শুরু হওয়ায় ভুট্টার আবাদ আরও বৃদ্ধি করা প্রয়োজন। ধান বা গমের তুলনায় অধিক ফলন ও লাভজনক হওয়ায় ভুট্টা আবাদে কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধান, গম বা অন্যান্য শস্যের মত ভুট্টার মাড়াই প্রক্রিয়া সহজ নয় বলে কৃষকগণ এর মোচা থেকে দানা পৃথক করতে খুবই সমস্যার সম্মুখীন হন। ভুট্টার দানা মোচার সাথে শক্তভাবে যুক্ত থাকে বলে পিটিয়ে মাড়াই করা যায় না। ভুট্টার উৎপাদন বৃদ্ধি পাওয়ায় অধিক কার্যক্ষমতা সম্পন্ন বড় আকারের ভুট্টা মাড়াই যন্ত্রের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এ বিবেচনায় ২০০০ সালে অধিক ক্ষমতাসম্পন্ন শক্তিচালিত বড় আকারের ভুট্টা মাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। এই শক্তিচালিত ভুট্টা মাড়াই যন্ত্র ছোট ও বড় দুইটি ধরণের হয়। বাংলাদেশে উৎপাদিত ভুট্টার প্রায় শতভাগ বারি উদ্ভাবিত শক্তিচালিত ভুট্টা মাড়াই যন্ত্র দিয়ে মাড়াই করা হয়ে থাকে। বর্তমানে কৃষকের মাঠে প্রায় ৫০ হাজার বারি শক্তিচালিত ভুট্টা মাড়াই যন্ত্র সফলভাবে ব্যবহার হচ্ছে।
বৈশিষ্ট্য
যন্ত্রটি ৯-১২ অশ্বশক্তির ইঞ্জিন অথবা পাওয়ার টিলার দিয়ে চালানো যায়
ভুট্টা মাড়াইয়ের পূর্বে মোচার খোসা ছাড়িয়ে নিতে হয়। খোসা না ছাড়িয়েও মাড়াই করা যায় তবে, মাড়াই ক্ষমতা কিছুটা কম হয়
যন্ত্রটি চাকার উপর বসানো থাকে বলে সহজে স্থানান্তর করা যায়
এ যন্ত্রের মেরামতের প্রয়োজনীয়তা ও খরচ কম
তিন জন লোক দ্বারা যন্ত্রটি পরিচালনা করা যায়
যন্ত্রটি উচ্চ ক্ষমতাসম্পন্ন হওয়ায় মাড়াই খরচ খুবই কম।
যন্ত্র তৈরির উপকরণঃ যন্ত্রটি এমএস অ্যাংগলবার, রড, ফ্লাটবার, এমএস শিট, হাইস্পীড স্টীল স্কয়ার বার, বিয়ারিং, ভি-বেল্ট, ভি-পুলি, ইত্যাদি দিয়ে তৈরি।
যন্ত্রের বিবরণ
সার্বিক মাপ : ১৮০× ১৭৫× ১০০ সেমি (ছোট), ২০০×১০০×১৮০ সেমি (বড়)
যন্ত্রের প্রধান অংশ হলো ফ্রেম, মাড়াই সিলিন্ডার, ফিডিং চিউট, আউটলেট চিউট, ফ্যান, চাকা, ইঞ্জিন, চেসিস, ইত্যাদি
ইঞ্জিন ভি-পুলি ও ভি-বেল্টের সাহায্যে মাড়াই সিলিন্ডারটি ঘোরানো হয়
|
· ধরন |
এক্সিয়াল ফ্লো টাইপ |
|
· প্রয়োজনীয় শক্তি |
১২ অশ্বশক্তি (ডিজেল ইঞ্জিন) |
|
· সিলিন্ডারের মাপ |
দৈর্ঘ্য ৯০০ মিমি, ব্যাস ৩০০ মিমি, শীটের পুরুত্ব ৪ মিমি |
|
· হপারের আকার (দৈর্ঘ্যÍপ্রস্থÍউচ্চতা) |
৯০০Í৪৬০Í১৩০ মিমি |
|
· ব্লোয়ারের মাপ |
দৈর্ঘ্য ৯০০ মিমি, ব্যাস ৩১৫ মিমি |
|
· চাকার মাপ |
প্রস্থ ১০০ মিমি, ব্যাস ৩৭০ মিমি |
|
· চাকার সংখ্যা |
৩ টি |
|
· ওজন |
১৫০ কেজি (ইঞ্জিন ছাড়া) |
কার্যপ্রণালী
মাড়াই করার আগে ভুট্টার মোচার খোসা ছাড়িয়ে ভাল করে শুকিয়ে নিতে হবে। ঠিকমতো শুকানো না হলে মাড়াই ক্ষমতা ও দানার গুণগত মান কমে যায়। মাড়াই শুরু করার আগে ভুট্টার মোচাগুলি একস্থানে জমা করে রাখতে হবে। । এবার মাড়াই যন্ত্রটি ভুট্টা জমাকৃত স্থানের কাছে সমতল খোলা জায়গায় বসিয়ে ও ইঞ্জিন চালু করুন। এ অবস্থায় খোসা ছাড়ানো এবং রোদে শুকানো ভুট্টার মোচা ঝুড়িতে করে ফিডিং হপারে ঢেলে দিয়ে হাত দিয়ে পরিমাণ মতো মোচা মাড়াই সিলিন্ডারে প্রবেশ করাতে হবে। যন্ত্রের সিলিন্ডারের ভিতরে থাকা ঘূর্ণায়মান স্পাইক বা দাঁতগুলো ভুট্টার দানাকে মোচা থেকে আলাদা করে দেয়। সিলিন্ডারের ভেতরে থাকা অধিবৃত্তাকার অংশ মাড়াইয়ের পর ভুট্টার দন্ডকে (স্টিক) স্টিক আউটলেট দিয়ে বাইরে দূরে ছুঁড়ে ফেলে। অত:পর মাড়াইকৃত ভুট্টার দানা ময়লাসহ অভিকর্ষীয় বলে যন্ত্রের ব্লোয়ার অংশে প্রবেশ করে। ব্লোয়ার ভুট্টা থেকে ময়লা পৃথক করে ও পরিষ্কার ভুট্টা যন্ত্রের গ্রেইন আউটলেট দিয়ে বের হয়ে যন্ত্রের সামনে জমা হয়। যন্ত্রের সামনে জমাকৃত ভুট্টার দানা কিছুক্ষণ পরপর এক স্থানে কাজ শেষ করে যন্ত্রটি সহজে চাকার সাহায্যে একজনেই হাতে টেনে অন্য স্থানে নিয়ে যেতে পারে।
কার্যকারিতা