বাংলাদেশে ভুট্টার চাষ এবং এর বিবিধ ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ধান, গম বা অন্যান্য শস্যের মতো এর মাড়াই প্রক্রিয়া সহজ নয় বলে কৃষকগণ ভুট্টার মোচা থেকে দানা পৃথক করতে খুবই সমস্যার সম্মুখীন হন। ভুট্টার দানা মোচার সাথে শক্তভাবে যুক্ত থাকে। তাই অন্যান্য ফসলের মতো পিটিয়ে মাড়াই করা যায় না। ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা অল্প পরিমাণ ভুট্টার চাষ করে থাকে, তাদের কথা বিবেচনা করে বারি হস্তচালিত ভুট্টা মাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে।
বৈশিষ্ট্য
যন্ত্র তৈরির উপকরণঃ যন্ত্রটি এমএস অ্যাংগেলবার, এমএস ফ্লাটবার, এমএস রড, এমএস শিট, এমএস শ্যাফট ইত্যাদি।
যন্ত্রের বিবরণ
কার্যপ্রণালী
ভুট্টা মাড়াইয়ের জন্য যন্ত্রটি পরিষ্কার ও সমতল স্থানে স্থাপন করুন। ফ্রেমটির পেছনের অংশের পিঁড়িতে বসুন। মাড়াইকৃত ভুট্টা পড়ার জন্য নীচে ট্রে স্থাপন করুন। ডান হাত দিয়ে হাতল ঘুরিয়ে সিলিন্ডারটি ঘুরান এবং একই সাথে ঘূর্ণায়মান সিলিন্ডারের মধ্যে ভুট্টার মোচা বাম হাত দিয়ে চেপে দিন। ভুট্টার দানা সহজেই মোচা থেকে পৃথক হয়ে যাবে।
কার্যকারিতা