BARI Thresher

  • Home
  • BARI Thresher
BARI Thresher

BARI Thresher

Category: BARI Thresher
Manufacturer:
Janata Engineering
SMR Agro
Alim Industries
Mahbub Engineering
R K Metal
ACI Motors
M/S Kamal Machine Tools
GSM Engineering
Metal Agritech Limited
Darsana Engineering Workshop
Mim Engineering

বাংলাদেশে কৃষকেরা সাধারণত ধান, গম, তৈলবীজ বা ডাল কাটার পর হাতে পিটিয়ে বা গরুর সাহায্যে (মলন) মাড়াই করে থাকেন। এতে অনেক বেশি শ্রমিক লাগে বলে মাড়াই খরচ বেড়ে যায়। বৃষ্টির সময় সনাতন পদ্ধতিতে মাড়াই করা যায় না বলে প্রচুর ফসল নষ্ট হয় এবং গুণগতমান কমে যায়। ফলে বাজার মূল্য হ্রাস পায়। দেশে ধান, গম, তৈলবীজ ও ডালের উৎপাদন আগের তুলনায় অনেক বেড়ে গেছে। ফলে সনাতন পদ্ধতিতে বা পা-চালিত মাড়াই যন্ত্র দিয়ে মাড়াই করা দুরূহ হয়ে পড়েছে। সে জন্য বারি শক্তি চালিত শস্য মাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। এটি একটি ক্লোজড ড্রাম জাতীয় থ্রেসার। বর্তমানে এ যন্ত্রটি সারাদেশে কৃষক পর্যায়ে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন এলাকায় এটি বিভিন্ন নামে জনপ্রিয়তা অর্জন করেছে যেমন, গাড়ি, ভূত মেশিন, বোমা মেশিন, ইত্যাদি। বর্তমানে কৃষকের মাঠে প্রায় দুই লক্ষাধিক বারি শস্য মাড়াই যন্ত্র সফলভাবে ব্যবহৃত হচ্ছে।

বৈশিষ্ট্য

  • এ যন্ত্র দিয়ে ধান, গম, ডাল ও তৈলবীজ শস্য মাড়াই করা যায়
  • এ যন্ত্রটি দিয়ে ৫০-৭০ সেমি দৈর্ঘ্যের এবং ২০% আর্দ্রতার শস্য মাড়াইয়ে অপেক্ষাকৃত ভাল ফল পাওয়া যায়
  • কম আর্দ্রতা সম্পন্ন ফসল মাড়াইয়ে ব্যবহার করলে যন্ত্রটির মাড়াই ক্ষমতা বৃদ্ধি পায়
  • যন্ত্রটি উচ্চ মাত্রায় ৬০% শ্রম এবং অর্থ সাশ্রয়ী
  • মাড়াই ক্ষমতা পা চালিত মাড়াই যন্ত্রের চেয়ে প্রায় ৮ গুণ বেশি
  • চাকার সাহায্যে সহজেই স্থানান্তর করা যায়

 

যন্ত্রের বিবরণ:

  • যন্ত্রটি এমএস অ্যাংগেলবার, এমএস ফ্লাটবার, এমএস রড, এমএস শিট, এমএস শ্যাফট, বল বিয়ারিং, ভি-পুলি, ভি-বেল্ট প্রভৃতি দিয়ে তৈরি
  • এর প্রধান অংশগুলো হলো ফ্রেম, মাড়াই সিলিন্ডার, ফিডিং ট্রে, আউটলেট চিউট, কনকেভ চালুনি, সিলিন্ডার ঢাকনা, ফ্যান, দোলায়মান চালুনি, ইঞ্জিন/মোটর চেসিস, চাকা প্রভৃতি

 

মাড়াই সিলিন্ডার

১। দৈর্ঘ্য

৯২০ মিমি

২। ব্যাস

৩৪০ মিমি

৩। সিলিন্ডার কভারের পুরুত্ব

৩.০ মিমি

৪। সিলিন্ডার শ্যাফট পুলির ব্যাস

৩০৫ মিমি (ইঞ্জিনের দিকে বি-টাইপ ডাবল গ্রুভ), ১৮০ মিমি (ব্লোয়ারের দিকে বি-টাইপ সিঙ্গেল গ্রুভ)

৫। পেগ টুথের সংখ্যা

প্রতি সারিতে ৬ থেকে ৭ টি (৮ টি সারি)

৬। পেগ টুথের আকার

প্রতিটি ২০ মিমি থ্রেডকৃত অংশসহ ৯০ মি. মি. লম্বা (সর্বনিম্ন ১২ মিমি এমএস স্কয়ার বার দিয়ে তৈরি)

ফিডিং ট্রে

১। দৈর্ঘ্য

১৩০০ মিমি

২। প্রস্থ

৬৩০ মিমি

 

ব্লোয়ার

১। দৈর্ঘ্য

৭৩০ মিমি

২। ব্যাস

৩২০ মিমি

৩। ব্লেড সংখ্যা

৩ টি

৪। ব্লোয়ার শ্যাফটের ব্যাস

২৫ মিমি

৫। ব্লোয়ার পুলির ব্যাস

৭৫ মিমি (বি-টাইপ সিঙ্গেল গ্রুভ)

 

দোলায়মান ট্রে

১। দৈর্ঘ্য

৭৯০ মিমি

২। প্রস্থ

৭৯০ মিমি (ফিঙ্গার বাদে)

 

নির্গমন পথ

১। দৈর্ঘ্য

৮০০ মিমি

২। প্রস্থ

২৮০ মিমি

 

ইঞ্জিন

১। ধরন

ফোর স্ট্রোক ওয়াটার কুলড্‌ সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন

২। শক্তি (সর্বনিম্ন)

১২ অশ্বশক্তি

৩। আরপিএম

২০০০

 


কার্যপ্রণালী

যন্ত্রটি শস্য মাড়াই করার স্থানে সমতল ও খোলা জায়গায় রাখুন। ইঞ্জিন/মোটর চালু করুন। ধান, গম বা যে ফসল মাড়াই করা হবে সেগুলো ফিডিং ট্রের উপরে রাখুন। ধান বা গমের ক্ষেত্রে আটিগুলো খুলে গোছা আকারে শীষগুলো সামনের দিকে রেখে হপারের মাধ্যমে মাড়াই সিলিন্ডারে প্রবেশ করান। দ্রুত মাড়াই হয়ে শস্যের দানা ফ্যান ও চালুনির সাহায্যে পরিষ্কার হয়ে যন্ত্রের এক পাশে জমা হবে। খড়গুলি আউটলেট চিউট দিয়ে একটু দূরে নিক্ষিপ্ত হবে। কিছুক্ষণ পর পর মাড়াইকৃত শস্য সরিয়ে বস্তায় ভর্তি করুন।

 

কার্যকারিতা

  • ফসল:                 ধান, গম, ডাল ও তৈল জাতীয় শস্য
  • কার্যক্ষমতা :         ১০০০ কেজি/ঘন্টা (ধান), ৬৫০ কেজি/ঘন্টা (গম)                          
  • কার্যদক্ষতা:          ৯৮%
  • চালনা খরচ :         ৩০০ টাকা/টন (ধান), ৮০০ টাকা/টন (গম)
  • মূল্য:                  ৭৫,০০০.০০

Add a review

Product Image

Category :