BARI Mobile Maize Sheller

  • Home
  • BARI Mobile Maize Sheller
BARI Mobile Maize Sheller

BARI Mobile Maize Sheller

Manufacturer:
Janata Engineering
SMR Agro
M/S Kamal Machine Tools

বাংলাদেশে ভুট্টার চাষ ক্রমবর্ধমান। বিদ্যমান বারি  শক্তিচালিত ভুট্টা মাড়াই যন্ত্রটি এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য যানবাহন বা অতিরিক্ত শ্রমিক লাগে যা ব্যবহারকারীর জন্য কিছুটা সমস্যা। তাছাড়া বারি শক্তিচালিত ভুট্টা মাড়াই যন্ত্র চালনার জন্য অতিরিক্ত একটি ইঞ্জিনের প্রয়োজন হয়। বাংলাদেশে পাওয়ার টিলার একটি বহুল ব্যবহৃত যন্ত্র । পাওয়ার টিলারকে কাজে লাগিয়ে ভুট্টা মাড়াই করার জন্য মোবাইল ভুট্টা মাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। পাওয়ার টিলারের সাহায্যে ভুট্টা মাড়াই যন্ত্র চালনা করা হয় এবং সাথে সাথে যন্ত্রটি এক স্থান থেকে অন্য স্থানে সহজে পরিবহন করা যায়। এ যন্ত্র ব্যবহারের ফলে সহজেই কৃষকগণ ভুট্টা মাড়াই করতে পারেন, ফলে আরো বেশি ভুট্টা চাষে উদ্বুদ্ধ হতে পারেন। বারি মোবাইল ভুট্টা মাড়াই যন্ত্রটি চালানোর জন্য শক্ত করে বাঁধা ও সেট-আপের প্রয়োজন নেই। এটা পাওয়ার টিলারের সামনের দিকে লাগানো থাকে ফলে চালক  বা সেবা দাতা সহজে যন্ত্রটি লাগানো অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারেন।

 

বৈশিষ্ট্য

বারি মোবাইল ভুট্টা মাড়াই যন্ত্রটি পাওয়ার টিলারের সাহায্যে চলে। অতিরিক্ত ইঞ্জিনের প্রয়োজন হয় না

অতিরিক্ত ইঞ্জিনের প্রয়োজন হয় না

যন্ত্রটি পাওয়ার টিলারের সামনের দিকে লাগানো থাকে বলে সহজে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় এবং তাৎক্ষনিক কাজ শুরু করা যায়

যন্ত্রটি চালনার জন্য দুই জন লোকের প্রয়োজন হয় ( ১ জন চালক, ১ জন সাহায্যকারী)

মহিলারাও সহজেই এই যন্ত্র চালাতে পারেন ।

 

যন্ত্র তৈরির উপকরণঃ যন্ত্রটি এমএস অ্যাংগলবার, রড, ফ্লাটবার, এমএস শিট, এমএস স্কয়ার বার, বিয়ারিং, ভি-বেল্ট, ভি-পুলি, ইত্যাদি দিয়ে তৈরি

 

যন্ত্রের বিবরণ

  • যন্ত্রটির প্রধান অংশ হলো ফ্রেম, মাড়াই সিলিন্ডার, ফিডিং চিউট, আউটলেট চিউট, সংযোজন ক্যাম্প
  • যন্ত্রটির সিলিন্ডার আকারঃ ৬২০ মিমি ব্যাস × ১১৭৫ মিমি লম্বা
  • যন্ত্রটি পাওয়ার টিলারের সামনের অংশে সংযোগ দিয়ে চালানো হয় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা যায়।

 

কার্যপ্রণালী

বারি মোবাইল ভুট্টা মাড়াই যন্ত্রটি নাট বোল্ট দ্বারা পাওয়ার টিলারের সামনের দিকে লাগানো থাকে। যন্ত্রের বেইজ ফ্রেমের নিচে একটা ফ্লেক্সিবল স্ট্যান্ড আছে যার সাহায্যে যন্ত্রটিকে লেভেলিং করা যায়। ভি-বেল্টের সাহায্যে ভুট্টা মাড়াই যন্ত্রের পুলির সাথে পাওয়ার টিলারের ফ্লাই হুইলের পুলির সংযোগ করতে হয়। পরে যন্ত্রটি শুকনা জায়গায় রাখতে হবে। ইঞ্জিন চালু করার পূর্বেই ভুট্টার মোচাগুলো ফিডিং হপারে রাখতে হবে এবং ধীরে ধীরে মাড়াই সিলিন্ডারের ভিতর দিতে হবে। যন্ত্রের নিচে একটি চালুনি থাকে যা ভুট্টার দানাগুলো মোচা থেকে আলাদা হতে সাহায্য করে ফলে দানাগুলো নিচে মাটিতে পড়ে আর মোচার খোসাগুলি আউটলেট দিয়ে দূরে পড়ে। কাজ শেষে যন্ত্রটি পাওয়ার টিলার থেকে আলাদা করা হয় । 

 

 

কার্যকারিতা

  • ভুট্টা মাড়াই ক্ষমতাঃ ১.৫০-২.০০ টন/ঘন্টা
  • শক্তির উৎসঃ ৯-১২-১৪ অশ্বশক্তির পাওয়ার টিলার ইঞ্জিন ( সাইফেং বা ডংফেং)
  • মূল্যঃ ৪০,০০০.০০ টাকা (পাওয়ার টিলার ছাড়া)

Add a review

Product Image

Category :